• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মাদারগঞ্জে  মির্জা আজমের জন্মদিনে এতিমদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ 

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক ও জামালপুর ৩ মেলান্দহ – মাদারগঞ্জের টানা ৬ বারের নির্বাচিত সাংসদ সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের জন্মদিনে মাদ্রাসার ইয়াতিম ছাত্রদের খাবার বিতরণ করেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার রাতে বরাবরের মত  উপজেলা ছাত্রলীগের আয়োজনে  বালিজুড়ী ইউনিয়নের চর বওলা এতিমখানা মাদ্রাসার শতাধিক ছাত্রদের মাঝে উন্নতমানের বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হয়। পরে মির্জা আজমের দীর্ঘ হায়াত ও দেশ বাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময়  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সুজন হাসানসহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ১৯৬২ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।