• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে জামালপুরে জেলা যুবলীগ – প্রত্যাহার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাময়িক অব্যহতি

 

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সাময়িক অব্য হতি  প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরযুক্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাতে এ উপলক্ষে জেলা যুবলীগের আয়োজনে শহরের বকুল তলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।
সংবাদ সম্মেলনে বক্তারা সকল যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি জেলার সকল যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করার আহ্বান জানান।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের তদন্ত সাপেক্ষে আমাদের সাময়িক অব্যহতি প্রত্যাহার করা হয়েছে।যুবলীগ আগের চেয়ে আরো সুসংগঠিত থেকে জেলায় কাজ করে যাবে। এ

ব্যপারে জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ অব্যহতি প্রত্যহার করায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন কেন্দ্রের সিদ্ধান্তে জামালপুর জেলা যুবলীগ আবার প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। এবার দেশ বিরোধী কুচক্রি মহলের সঠিক জবাব দিয়ে যুবলীগ আওয়ামীলীগের ভেনগার্ড হিসেবে কাজ কবরে।

তিনি আরো বলেন, জামালপুর জেলা যুবলীগ  নেতাকর্মীরা বিগত দিনের মত এখনও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সুসংগঠিত ভাবে  কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।