• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

 

জাবেদ/শান্তঃ
জামালপুর সদর উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর জিলা স্কুলে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এরআগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাহমিনা আক্তার। বিজ্ঞান মেলায় সদর উপজেলার ২০টি স্কুল ও কলেজের স্টল স্থান পেয়েছে। স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। এ সময় অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।