• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুরের লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

এম,এফ,এ মাকামঃ
জামালপুরের  লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটি উন্নয়নের বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি বুধবার সকালে জামালপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,জেলার সমাজ সেবা উপ-পরিচালক রোকানুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মনজুরুল আলম,  জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,সুশাসনের জন্য নাগরিক সুজন এর সাংগঠনিক সম্পাদক আসমাউল আসিফ, গাংচিল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা  লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রটির নানা সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নতুন রাইডস সংযোজন, মোবাইল নেটওয়ার্ক জোরদার, রাস্তাঘাট ও অবকাঠামগত উন্নয়ন করার পাশাপাশি পর্যটকদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা বিষয়ে জানানোর জন্য বিশেষভাবে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।