• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামপুরে কৃষক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়নঃ
জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়ন কৃষক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ইউনিয়ন কৃষকলীগ আয়োজনে চন্দনপুর বাজার মোড় সংলগ্ন মাঠে পরিচিতি সসভা অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপির শাসনামলে সারের জন্য কৃষককে হত্যা করা হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা সেই সারই ভর্তুকি দিয়ে যথাসময়ে কৃষকদের চাহিদা মত পৌছে দিয়েছেন। কৃষক ও কৃষি না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না।
মোফাজ্জল হোসেন মেম্বারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আঃ সালাম,বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল,গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান,মোরশেদুর রহমান খান মাসুম,উপজেলা কৃষকলীগ সভাপতি নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
পরে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।