• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর  বিশেষ নির্দেশনায়   ১২ ঘণ্টার মধ্যে হত্যা ঘটনার মূল আসামীদের গ্রেফতার

ফজলে এলাহী মাকামঃ
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর  বিশেষ নির্দেশনায়   ১২ ঘণ্টার মধ্যে হত্যা ঘটনার মূল আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
   জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ইমন জানান, সদর উপজেলার  গোপালপুর গ্রামে গতকাল মঙ্গলবার বিকালে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে গরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গোপালপুর গ্রামের  আব্দুর রহমান এর ছেলে রোকন মিয়া (২৬) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এই ঘটনায় সংবাদ পাওয়ার সাথে সাথে জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ স্যারের সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে জামালপুর সদর থানার পুলিশ জামালপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান করে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত মূল আসামী  লোকমান হোসেন লকু(৫৫) , মোঃ শিপন মিয়া (২৫) , সায়েরা বেগম( ৪৫) ও লাইলী বেগম ( ৫০) দের কে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে  হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত রক্তমাখা কুড়াল ও ০২ (দুইটি) দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ অপরাদের বিষয়ে জামালপুর জেলা জিরো টলারেন্স নীতি অনুশরন করে চলছে। অপরাধী যে কেউ হোক না করে তাকে আইনের আওতায় এনে শাস্তির বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাদ দমনে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।