• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মাদারগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন

 

মৌমিতা আক্তার মিম ঃ

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে অভ্যন্তরীণ ব্যুরো ধান-চাল সংগ্রহ-২০২৩ খ্রীঃ শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা পৌনে ১২ টায় খাদ্য গুদামে ব্যুরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিল। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রওশন আরা আক্তার, বালিজুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ চালকল মালিক সমিতির সভাপতি আঃ ওয়াদুদ ও সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, মুক্তি রাইস মিল এর স্বত্তাধিকারী মিজানুর রহমান মুক্তিসহ খাদ্য গুদামের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রেজিস্ট্রেশনের মাধ্যমে ধান ক্রয় সংগ্রহ চলছে। একজন কৃষক রেজিস্ট্রেশনের মাধ্যমে ৩ টন ধান গুদামে বিতরণ করতে পারবে। ধান ৩০ টাকা কেজি দরে ১২শ টাকা মন নির্ধারণ করেছে সরকার। চাল ৪৪ টাকা কেজি দরে ১৭৬০ টাকা মন। মাদারগঞ্জ উপজেলা থেকে ১৩২৮ মেট্রিক টন ধান ও ৮৬৬ মেট্রিক টন চাল ক্রয় করবে বলে বালিজুড়ী খাদ্য গুদাম অফিস সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।