• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

জামালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর, সমর্থকদের ছুরিকাঘাত মামলায় স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক কারাগারে

স্টাফ রির্পোটার ঃ

জামালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচার কেন্দ্র ভাঙচুর,
সমর্থকদের ছুরিকাঘাতে আহত করার মামলায় স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থককে
কারাগারে প্রেরণ করেছে আদালত।
মামলা সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫ সদর
আসনের কৈডুলা শাহবাজপুরে গত ২৭ ডিসেম্বর দুপুরে নৌকা প্রতীকের স্থানীয়
একটি নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর ও ৬ জন সমর্থককে ছুরিকাঘাতে
আহত করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকরা। পরে ওই
ঘটনায় আহত যুবলীগ নেতা জাকির হোসেন জেলা আওয়ামী লীগের তৎকালীন
সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনকে আসামী করে
গত ২৮ ডিসেম্বর জামালপুর থানায় মামলা দায়ের করেন। আজ দুপুরে জামালপুর চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় হাজিরা দিতে গেলে ঈগল
প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থক জেলা আওয়ামী লীগের
সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ৮ জন সমর্থককে
কারাগারে প্রেরণের নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ।
কারাগারে পাঠানো অন্যান্য আসামীরা হলো- মীর সাইফুল, আক্তার হোসেন,
আব্দুস সাত্তার, আবু সাইদ, মীর খলিল, নাইম, মীর সাব্বির।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।