• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

জামালপুরে লোকাল ট্রেন লাইনচ্যুত, ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুরে লোকাল ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও তিনটি কোচ উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের ৪ ঘন্টা পর স্বাভাবিক হয় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল।
জামালপুর জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকাল ট্রেনটি সদর উপজেলার পিয়ারপুর রেলস্টেশনে প্রবেশের সময় স্টেশনের প্রায় দেড়শ গজ আগে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের ছয়টি কোচের মধ্যে তিনটি কোচের চাকা লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও বন্ধ হয়ে যায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ জংশন স্টেশনে আটকা পড়ে। পরে দুপুর ২টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে ঘটনাস্থলে এসে পৌছায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে লোকাল ট্রেনটি উদ্ধার করা হয়। স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ আরও জানান, লোকাল ট্রেনটি উদ্ধার হওয়ায় ৪ ঘন্টা পর জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।