• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক জামালপুর দিনকাল পত্রিকায় প্রকাশিত “জামালপুর সদরের এমপির হস্থক্ষেপ কামনা  জামালপুরে প্রশাসনের নাকের ডগায় কুটির শিল্প মেলায় প্রকাশ্যে চলছে র‌্যাফেল ড্র নামের জুয়া ”শীর্ষক শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে মেলা কমিটির সহ-সভাপতি মোঃ আজাদ। সংবাদে র‌্যাফেল ড্র   নামে যে জুয়ার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।  বিগত ২ ফেব্রুয়ারি জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম আউটার স্টেডিয়ামে জামালপুর কুটির শিল্প মেলায় জুয়া ও অশ্লীল নৃত্য মুক্ত মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  মেলাকে আকর্ষণীয় ও বিনোদনমূলক করতে বৈধভাবে নাম মাত্র ২০ টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করে সুস্থভাবে মেলা পরিচালনা করে আসছে।
মেলায় কোন ধরনের জুয়ার প্রশ্নই আসেনা।
সংবাদে আজাদ মাইক সার্ভিসের স্বত্বাধিকারী  মোঃ আজাদকে যে জুয়াড়ী বলে আখ্যায়িত করা হয়েছে তা আদৌ সত্য নয় । মূলত ১৯৯০ সাল থেকে মাইক সার্ভিসের ব্যবসার সাথে মোঃ আজাদ জড়িত থেকে মানুষদের সেবা করে আসছে যা জামালপুরের সুচেতন মহল সকলেই জানে। পৃকৃত পক্ষে জামালপুর কুটির শিল্প মেলা ও মোঃ আজাদকে সামাজিক ও পেশাগত ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করা হয়েছে। তাই এহেন সংবাদ প্রচার করায় এর তীব্র প্রতিবাদ ও জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার বিশেষ অনুরোধ করছি।
মোঃ আজাদ
সহ-সভাপতি
জামালপুর কুটির শিল্প মেলা ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।