• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার–ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি

লিয়াকত হোসাইন লায়নঃ

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে।

জামালপুরের ইসলামপুরে ২৭ ফেব্রুয়ারি দুপুরে সরকারি ইসলামপুর কলেজের উদ্যোগে কলেজ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাবা-মা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। এজন্য শিক্ষকদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে জরুরী। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, সহ-সভাপতি মজিবর রহমান শাজাহান, মো. হাবিবুর রহমান শাহীন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।