• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

মেলান্দহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা

মেলান্দহ সংবাদদাতাঃ

জামালপুরের মেলান্দহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ।

সভায় বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সহ-সভাপতি হামিদুল হক, ভাইস চেয়ারম্যান ডা. মো. ইউনুস আলী, জেসমিন আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ইসলামপুর শাখার কর্মকর্তা সামিউল হাসান।

বাংলাদেশ কৃষি ব্যাংক মেলান্দহ শাখা, মাহমুদপুর বাজার শাখা, ভাবকী বাজার শাখা ও টনকী বাজার শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার ৪টি শাখার ৫০ জন ঋণ গ্রহীতাদের মাঝে ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার টাকা প্রকাশ্যে ঋণের চেক প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক মেলান্দহ শাখার ব্যবস্থাপক ও উর্ধতন মুখ্য কর্মকর্তা সুমন আখতার, মাহমুদপুর বাজার শাখার ব্যবস্থাপক ও মুখ্য কর্মকর্তা আনোয়ার হোসেন প্রামানিক, ভাবকী বাজার শাখার ব্যবস্থাপক ও উর্ধতন মুখ্য কর্মকর্তা মামুনুর রশীদ ও টনকী বাজার শাখার ব্যবস্থাপক ও মুখ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মাহমুদপুর শাখার কর্মকর্তা ফিরোজ মিয়াসহ উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তা এতে অংশ নেন।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহমুদপুর বাজারের ব্যবসায়ী রোমান মিয়া ও মেলান্দহ বাজারের শামছুল আলম খাজা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।