• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

জামালপুরে বিশ্ব পানি দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক:
‘শান্তির জন্য পানি’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব জনসন্মুকে তুলে ধরার লক্ষে শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার কাউন্সিলর শাহীনুর ইসলাম, এমদাদুল হক জীবন, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জামালপুর আয়োজিত শোভাযাত্রায় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শতাধীক লোক অংশ নেন।
বক্তারা বলেন ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পানি দূষণ বন্ধে প্রচলিত আইনের ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী, খাল, বিলসহ মুক্ত জলাশয় ভরাট না করে পানির স্বাভাবিক গতি প্রবাহ এবং মৎস্য আহরণ ও জলজীবদের নিরাপদ রাখতে হবে। বোতলজাত পানি ব্যবহারেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্লাস্টিক ও পলিথিন জাতীয় পাত্রে একাধীকবার পানি ব্যবহারে মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। তাই এ ব্যপারে গণজাগরণ সৃষ্টি করা সকল মহলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।