• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

বকশীগ‌ঞ্জে শিক্ষার্থী‌দের সা‌থে ও‌সির মত‌বি‌নিময় সভা

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপু‌রের বকশীগঞ্জে খাতেমুন মঈন মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ক‌রেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান।

সোমবার (৬ মে) দুপু‌রে খাতেমুন মঈন মহিলা কলেজের হল রু‌মে আইনশৃঙ্খলা বিষয়ে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বিট পুলিশিং এর মাধ্যমে কলেজের ছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং,বাল্যবিয়ে এবং আত্মহত্যা, নারী অধিকার নিয়ে সচেতন করতে বকশীগঞ্জ থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে খাতেমুন মঈন মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদ খান।প্রয়োজনে থানার সরকারি নম্বর এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সেবা নিতে উৎসাহিত করা হয়।এ সময় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন,’শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়।পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।