• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

সরিষাবাড়ীতে গুলি পিস্তল ম্যাগাজিন উদ্ধার, আসামী রুকন পলাতক

সরিষাবাড়ি সংবাদদাতা – জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশী বাঙ্গালী পাড়া থেকে একটি পিস্তল, ২টি গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী থানা পুলিশের টহলরত একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। দুপুরে সরিষাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে অস্ত্র আইনে রুকন (৩৭) কে প্রধান আসামী করে মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর দিকনির্দেশনায় এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌর এলাকার বাউশী বাঙ্গালী পাড়া রুকনের বাড়িতে অভিযান চালিয়ে ২ গুলি, ম্যাগাজিনসহ ওই একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন পালিয়ে যান। রুকন বাউশী বাঙ্গালী পাড়া মোতালেব এর ছেলে। ফলে অস্ত্র উদ্ধার হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান শনিবার দুপুরে এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান,  রুকনের  বাড়ীর  আলমারির মধ্যে থেকে অস্ত্র ও গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়। সেখানে তিনি এসব লুকিয়ে রেখেছিলেন। রুকনকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।