• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

জামালপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফজলে এলাহী মাকাম ঃ
মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় জামালপুরের আয়োজনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনসমূহ জামালপুর এর সহায়তায় শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় সমাজসেবা জামালপুরের উপ-পরিচালক রোকনুল ইসলামের সভাপত্বিতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম,  সমাজসেবা জামালপুরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক ,সাংবাদিক ফজলে এলাহী মাকাম,মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম,জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কবি মোঃ রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রবীনদের সম্মান, মর্যাদা ও মানসম্মত চিকিৎসা প্রদান ও নিরাপত্তার পাশাপাশি সমাজের বোঝা মনে না করে তাদেরকে মূল্যবান সম্পদ মনে করে জীবন পরিচালনায় তাদের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।