• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

জামালপুরে নিউ জেম্স ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শফিকুল ইসলামঃ

জামালপুরে নিউ জেম্স ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত শুক্রবার (২৫ অক্টোবর) জামালপুর শহরের মধ্য বাগেরহাটায় খেলাধুলা, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, নাটিকাসহ মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নিউ জেম্স ক্লাবের সভাপতি মো. আব্দুল আওয়াল আল্ কাদরী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪ গ্রাম সমন্বয়ক কমিটির সভাপতি ও প্রাক্তন শিক্ষক মো. ছাইয়েদুজ্জামান।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন রানা’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, শিক্ষানবীশ আইনজীবী মো. আব্দুল খালেক, বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন সবুজ, সাবেক কাউন্সিলর আসমত উল্লাহ, ৪ গ্রাম সমন্বয়ক কমিটির প্রচার সম্পাদক নজরুল ইসলাম নজু, বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জয়, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা: হালিমা বেগম, বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. আসলাম আল-কাদরী, সাধারণ সম্পাদক আরমান, সাবেক সাধারণ সম্পাদক রফিউল ইসলাম রিপন, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুল ইসলাম, নিউ জেম্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইব্রাহীম, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপেল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জামালপুর নিউ জেম্স ক্লাবটি বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। পাশাপাশি সংগঠনটি মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করে আসছে। শুধু তাই নয়, বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়তে সংগঠনটি নিজ উদ্যোগে বাল্যবিয়ের কুফল তুলে ধরে বিভিন্ন সময় তথ্যবহুল নাটিকা পরিবেশন করছে।
তারা আরও বলেন, একটি সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে প্রত্যেকটি এলাকায় এমন স্বেচ্ছাসেবী সংগঠন থাকাটা জুরুরী। এসময় সমাজের সকলকে নিউ জেম্স ক্লাবের সকল কার্যক্রমে সহযোগীতা করার আহবান জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।