• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

সুইড বাংলাদেশ জামালপুর শাখার সভাপতি ওয়ারেছ আলী মামুন, নির্বাহী সচিব অজয় কুমার পাল

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে সভাপতি ও অজয় কুমার পালকে নির্বাহী সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শনিবার বিকেলে শহরের চালাপাড়া এলাকায় সুইড ভবনে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ড. মো: মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও সুইড বাংলাদেশ জামালপুর জেলা শাখার নির্বাহী সচিব অজয় কুমার পাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সুইড বাংলাদেশ জামালপুরের আজীবন সদস্য আশরাফুল ইসলাম বুলবুল, অভিভাবক ডা. শাহিন রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকরা সমাজের বোঝা নয়। তাদেরকে বাদ দিয়ে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব না। আধুনিক চিকিৎসা, যথাযথ ফলোআপ ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রতিবন্ধীরাও আজ অনেক জায়গায় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তাদের উন্নয়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও বেশী সুনজর দিতে হবে। পরে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের আহবায়ক অরূপ কাহালি অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে সভাপতি ও অজয় কুমার পালকে নির্বাহী সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে ড. মো: মঞ্জুরুল কাদির, মো: নজরুল ইসলাম, জি এম ফারুক, যুগ্ম সচিব শ্রী অমরেন্দ্র কুমার দাস, অর্থ সচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সচিব মোছা: মেহেরুন নেছা মুক্তা, ক্রীড়া সচিব মো: আব্দুল রেজ্জাক তালুকদার রতন, সাংস্কৃতিক সচিব বিপ্লব চন্দ্র শর্মা, প্রচার ও প্রকাশনা সচিব ডলি সুলতানা, কল্যাণ ও পুনর্বাসন সচিব নাছরিন সুলতানা, সদস্য যথাক্রমে বকুল রানী পাল, অ্যাডভোকেট মো: আব্দুল হাই, মো: দেলোয়ার হোসেন, তানজিনা সুলতানা, শিউলী খানম। এরপর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।