• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার জেলা জজ আদালতে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে আজ মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসুচি পালন করে।
মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে জেলা আইনজীবী সমিতি এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, সহ সভাপতি অ্যাডভোকেট জামিল হাসান তাপস, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, অ্যাডভোকেট দিদারুল ইসলাম, আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু তাহের তারা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্র নামধারী সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা করে। তাদের হামলায় কয়েকজন আইনজীবী ও আইনজীবী সহকারী আহত হয়। তারা আইনজীবীদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শণ করে বিচারাঙ্গণে বিশৃঙ্খলা ও আদালতের স্বাভাবিক বিচার কাজে বাধা সৃষ্টি করেছে। তাদের দাবী নিয়ে শান্তিপূর্ণ আলোচনার জন্য আহবান করা হলেও তারা আমাদের ডাকে সাড়া না নিয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে।

এদিকে, দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে পাল্টা মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল ইহসান, আফরিন জান্নাত আখি, রেদুয়ান খন্দকার মাহিনসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, একটি ধর্ষণ মামলায় জন্ম নিবন্ধন জালিয়াতি করে আসামীকে নির্দোষ প্রমাণের অপচেষ্টা করে আইনজীবীরা। আদালতে আইনজীবীরা ধর্ষকের পক্ষে অবস্থান নেয়। আর সাধারণ শিক্ষার্থীরা ধর্ষকের বিপক্ষে অবস্থান নিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি করে আসামীর বয়স কমানোর ব্যাপারে আইনজীবীদের কাছে এর জবাবদিহি চায়। এ সময় আইনজীবীরা মব জাস্টিস সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও মারধর করে। তাদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।
উল্লেখ্য, গতকাল একটি ধর্ষণ মামলার শুনানিকে কেন্দ্র করে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় চার জন আইনজীবী, একজন আইনজীবী সহকারী ও ছয় জন শিক্ষার্থী আহত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।