• সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে তিরুথায় ইস্রাইলের বিরুদ্ধে বিক্ষোভ

 

ফজলে এলাহী মাকামঃ
মানবতার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ববাসীর তীব্র প্রতিক্রিয়া উপেক্ষা করে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে তিরুথায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তৌহিদী জনতা।
শুক্রবার বাদ জুম্মা জামালপুর পৌরসভার তিরুথা বটতলা বাজারে শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, তিরুথা-বামুনপাড়া মসজিদের ইমাম মৌলানা মোজাম্মল হোসেন, মৌলানা কামাল হোসেন, তিরুথা বটতলা মসজিদের ইমাম মৌলানা লুৎফর রহমান, রামনগর মসজিদের ইমাম মুফতি ইলিয়াস প্রমুখ।
সমাবেশ শেষে তিরুথা বটতলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বামুনপাড়া ফিসারি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে মুক্তিকামী ফিলিস্তিনিদের রক্ষা, এবং সন্ত্রাসী রাষ্ট্র ইস্রাইলের পতন কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিরুথা মসজিদের ইমাম মৌলানা নজরুল ইসলাম।
ফ্রি ফ্রি পেলেস্টাইন, বয়কট বয়কট ইস্রাইল বয়কট, ইয়স্রাইলি পন্য বয়কট, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক,- ফিলিস্তিনি মুক্তি পাক ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গ্রামের জনপদ। পৌরসভার ১২ নং ওয়ার্ডের সহস্রাধীক মুসল্লি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।