• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন

ঢাকার কলাবাগান থানা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম সাধু আটক // জেল হাজতে প্রেরন

 

মেলান্দহ সংবাদদাতাঃ

রাজধানী ঢাকার ধানমন্ডির কলাবাগান থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাধুকে জামালপুরের মেলান্দহ থেকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। গতকাল ভোর ৪টার দিকে মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামস্থ পৈত্রিক নিবাস থেকে তাকে গ্রেপ্তার শেষে জামালপুর কোর্টে সোপর্দ করা হয়।

তিনি বাংলাদেশ বেতারের দেশ আমার মাটি আমার সোনালী ফসল অনুষ্ঠানের পরিচালক (অব) পদে ছিলেন। এছাড়ায় সে সামাজিক কর্মকান্ড ও সদালাপী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন বলেও জানা যায়।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান- তাকে একটি রাজনৈতিক মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে ।  পরে বিজ্ঞ আদালত তার জামিন না মঙ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।