• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

বাংলাদেশের পল্লী উন্নয়নঃ সুযোগ ও চ্যালেঞ্জ পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত

এম.এফ.এ মাকামঃ
জামালপুরে বাংলাদেশের পল্লী উন্নয়নঃ সুযোগ ও চ্যালেঞ্জ পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকায় পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের সম্মেলন কক্ষে অনুষ্টিত সেমিনারে সভাপতিত¦ করেন পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ অলি উল্লাহ চৌধুরী এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ ইসরুল কবীর ও মেলান্দহ জাহানারা লতিফ কলেজের সহকারী অধ্যাপক সরদার আবু আহাম্মদ খালিদ। পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জনশক্তি ও কর্মস্থান বিভাগের সহকারী পরিচলক ইকরামুন নাহার,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহান,জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন,জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম,সাধারন সম্পাদক শুভ্র মেহেদী,মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা পল্লী উন্নয়নের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এসডিজির বাস্তাবায়ন,নারীর ক্ষমতায়ন,প্রযুক্তি নির্ভর আধুনিক কর্মমূখী শিক্ষা ব্যবস্থা গ্রহন করে বাল্য বিবাহ,মাদক ও শিশু শ্রম বন্ধ করে পল্লীর উন্ন্য়নে বিশেষ নজর দিয়ে সকলকে পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের মাধ্যমে কর্মমূখী প্রশিক্ষন গ্রহন করে তার নিজেদের বাস্তাব জীবনে প্রতিপ্রলিত করে অর্থনৈতিক ভাবে নিজের তথা দেশের কল্যানে কাজ করা জন্য আহ্বান জানান।
ফজলে এলাহী মাকাম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।