• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুর শহরের সরদারপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর // থানায় অভিযোগ দায়ের

শহর প্রতিনিধিঃ
জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় নতুন মার্কেটে চাঁদা না দেওয়ায় মারধর ও প্রাণনাসের হুমকীসহ দোকানের ভাড়াটিয়াদের উচ্ছেদের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় অভিযোগ করেছেন দক্ষিন কাচারীপাড়া এলাকায় আলহ্বাজ হারুন অর রশিদ এর বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফেরদৌস রহমান মিল্টন।
সদর খানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়,দীর্ঘদিন থেকেই সরদারপাড়া চাররাস্তার মোড় এলাকায় মৃত ছামিউল হকের ছেলে মোঃ করিব আনোয়ার রাসেল তার বখাটে লোকজন নিয়ে সরদারপাড়া এলাকায় মোঃ ফেরদৌস রহমান মিল্টন এর নির্মান করা নতুন মার্কেটের দোকানের উপর ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার পরিবারকে প্রাণ নাসের হুমকী সহ মার্কেটের দোকানের ভাড়াটিয়াদের নানা ভাবে হয়রানী করে আসছিল বলে অভিযোগে বলা হয়।
গেল ৯ জুলাই সন্ধায় আবারো মোঃ করিব আনোয়ার রাসেল তার বখাটে লোকজন নিয়ে সরদারপাড়া এলাকায় মোঃ ফেরদৌস রহমান মিল্টন এর নির্মান করা নতুন মার্কেটের দোকানের উপর ১০ লাখ টাকা চাঁদা দাবী করলে মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার স্ত্রী সুমী আক্তার মার্কেটে গেলে তাদেরকে মারধর করে  নিলাফোলা জখম করে ও ১০ লাখ টাকা চাঁদা না দিলে প্রাণ নাসের হুমকী প্রদান করে। এ নিয়ে আহত মোঃ ফেরদৌস রহমান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।এ ঘটনার তীব্র প্রতিবাদ করে ও  এর সুবিচার নিশ্চিত করতে চাঁদাবাজির অভিযোগে মোঃ করিব আনোয়ার রাসেল ও তার বখাটে লোকজনদের দ্রুত গ্রেফতার করা সহ বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জোর হস্থক্ষেপ কামনা করেছে মোঃ ফেরদৌস রহমান মিল্টন ও তার পরিবার এবং এলাকার সচেতন মহল।

Please check mail.


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।