• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল

বিল্লাল হোসেন মন্ডল ¹ ঃ
বাংলাদেশ স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক ময়মনসিংহ বিভাগের জামালপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক ও চন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের মরহুম শহিদুল ইসলামের ছেলে আহসান হাবিব জিলানী জুয়েল।আহসান হাবীব জিলানী জুয়েল দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।
৩ এপ্রিল সকালে ঢাকা মহাখালি ১০৬ পুরাতন হোস্টেল আইএইচটি অডিটোরিয়াম হল রোমে মজিবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে সাধারণ সভায় রেজুলেশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনদেনএস আই ডাব্লিউ এবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এমট্যাব) এর সম্মানিত উপদেষ্টা মো. নাসির উদ্দিন রতন।মজিবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আহসান হাবিব জিলানী জুয়েল, সৈয়দ এনামুল হক সাইফুল, মো. মানিকুজ্জামান মানিক, মো. জালাল উদ্দিন, আব্দুল করিম মিয়া, আব্দুল করিম মিয়া, আঃ হালিম,মোঃ নিজাম উদ্দিন, মো. মাহমুদ রেজা, মো. সাইফুল ইসলাম (সিলেট), মো. তাজুল ইসলাম। জানাগেছে,বিগত সাধারণ সভার ৩ নং সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি (ভার:) ও সাধারণ সভার সভাপতি জনাব মজিবুর রহমান উজ্জ্বল সংগঠনের সকল প্রকার দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত সকল এসআইটি ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে জনাব মজিবুর রহমান উজ্জ্বল মহোদয়কে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়।
সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দ্রততম সময়ের মধ্যে বিভাগ ও বড় জেলা শহরগুলোতে এসআইটিদের নিয়ে বিভাগীয় ও জেলা আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নবগঠিত আহবায়ক কমিটির সদস্য হলেন,প্রধান উপদেষ্টা : জনাব মজিবুর রহমান উজ্জ্বল,আহবায়ক আহসান হাবিব জিলানী জুয়েল (ময়মনসিংহ)যুগ্ম আহবায়ক
সৈয়দ এনামুল হক (সাইফুল) (বরিশাল) যুগ্ম আহবায়ক মানিকুজ্জামান মানিক (রংপুর)
আব্দুল করিম মিয়া (ঢাকা)ফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ সদস্য হলেন, মোঃ মনির হোসেন (ঢাকা) আঃ হালিম (ঢাকা)মোঃ নিজাম উদ্দিন (চট্টগ্রাম) মোঃ মাহমুদ রেজা (রাজশাহী)
মোঃ সাইফুল ইসলাম (নরসিংদী)মোঃ সাইফুল ইসলাম (সিলেট) সদস্য সচিব মোঃ জালাল উদ্দিন (খুলনা)। আহসান হাবীব জিলানী জুয়েল জানান, এসআইডব্লিউএবি একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠন পরিচালনার ক্ষেত্রে সদস্যদের পাশাপাশি সকলের প্রতি সহযোগিতা কামনা করেছেন তিনি।আহসান হাবীব জিলানী জুয়েল দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।