- ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ।
বৃহস্পতিবার ৭ এপ্রিল সকালে দেওয়ানগঞ্জ উপজেলার অন্তর্গত দেওয়ানগঞ্জ থানা, বাহাদুরাবাদ ইউনিয়ন ভূমি অফিস, বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি দেওয়ানগঞ্জ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা,প্রান্তিক মানুষদের ভূমি সেবা নিশ্চিত করা সহ শিক্ষার গুণগতমান ধরে রাখতে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।