• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

বকশীগঞ্জে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন আটক করেছে র‌্যাব

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে একটি অটো রিকশায় তল্লাশি চালিয়ে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২ এর সদস্যরা।

শনিবার রাতে পৌর শহরের তিনানী পাড়া এলাকা থেকে একটি অটো রিকশা থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর একটি দল শনিবার রাতে পৌর এলাকার তিনানী পাড়া একটি অটো রিকশায় তল্লাশি চালায় ।

এ সময় অটো রিকশা থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার পূর্ব বদরপর গ্রামের জসিম উদ্দিনের ছেলে নূরনবী (৪১) ও একই উপজেলার মরিচাকান্দি গ্রামের শাহাদতের ছেলে মিনহাজ মিয়া (৩২) ।

র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক ইয়াদুল ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় রোববার সকালে একটি মামলা দায়ের করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।