• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুরে ৩০০ জন অসহায়দের খাদ্য দিল বিএনপি

 

মাহমুদুল হাসান মুক্তা:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে হতদরিদ্র নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গদলগুলো। এরই অংশ হিসেবে আজ সোমবার জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় ৩০০ জনের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় খাদ্য সহায়তা তুলে দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, আজ সোমবার পৌরসভার শাহাপুর, জঙ্গলপাড়া বোর্ডঘর, মুকন্দবাড়ি, ছনকান্দা এলাকায় অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবান।

খাদ্য সহায়তা বিতরণকালে বিএনপি নেতা মো. আব্দুল খালেক, যুবদল নেতা হাসান সরোয়ার মঞ্জু, শাহজাহান, কৃষক দল নেতা আরিফুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা মঞ্জুরুল করিম সুমন, তাঁতীদল নেতা ফরাস উদ্দিন লিটন ও গোলাম মোস্তফাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।