• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউপি সদস্যর দিনে রাতে অবৈধ বালু উত্তলন

দেওয়ানগঞ্জ,প্রতিনিধি :

প্রশাসন ও করোনাভাইরাসকে উপেক্ষা করে জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীর উপর নির্মিত সানন্দবাড়ী সেতুর নিকট থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের চলছে মহা উৎসব। জানা গেছে, দীর্ঘদিন থেকে চরআমখাওআ ইউপি সদস্য শাহার আলী ও রবি আলম পিং আফছার মন্ডল ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। বালু উত্তোলনের কারণে কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত সানন্দবাড়ী সেতু ও নদীর পাড়ের আশপাশের ফসলি জমিসহ ঘরবাড়ি ভেঙ্গে পড়ার আংশকা রয়েছে। স্থানীয়দের অভিযোগ ,সেতুর পাশে ও সবুজপাড়া খেয়াঘাটে এক শ্রেণীর স্বার্থান্বেষী বালু ব্যবসায়ী চক্র প্রচলিত আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনরাত নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করছে তারা। সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ এমপির প্রচেষ্টায় সেতুটির ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর নিদের্শনাও রয়েছে যে সেতু বা ব্রীজ কালভার্টের ৩ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না। সেতুর পাশ থেকে বালু উত্তোলনের ফলে ঝুকিতে পড়ছে কোটি কোটি টাকার নির্মিত সেতু। ভেঙ্গে যাচ্ছে ফসলি জমি। ৭ দিন পর পর বালু তোলা স্থান গভীর করে ২০ ফুট অন্তর অন্তর স্থান পরিবর্তন করছে। যা পরিস্থিতি পরবর্তীতে আরো ভয়ঙ্কর রুপ নেবে। পাল্টে দিচ্ছে নদীর বৈচিত্র। এলাকাবাসীর দাবী শুধু বন্ধ নয়, দ্রুত যেন ড্রেজার দুটো জব্দ করে প্রশাসন। এ বিষয়ে চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বলেন, চুরি করে করে, আমি কি করবো।প্রশাসনিক যারা আছে তারা দেখেনা। আমিতো চেয়ারম্যান চিল্লাইতে আছি, চিল্লাইতি আছি। আর কি করমু। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আমিতো ওই সব বন্ধ করতে বলেছি। না করলে ঝামেলায় পড়বে ।তারপরেও আমি ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, আমি ড্রেজার বন্ধের ব্যবস্থা নিচ্ছি। শাহার আলীকে আমি একাধিকবার ড্রেজার বন্ধের নির্দেশ দিয়েছি, যেহেতু ড্রেজার অব্যহত রেখেছে। আজই ইউএনও এবং জেলা প্রশাসক মহোদয়কে অবগত করছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া কোন বিষয় নয়। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কাছে যখনই কোন ড্রেজার বা সমস্যার বিষয়ে খবর আসে তখনই আমরা সরাসরি উপস্থিত হয়ে বা প্রশাসন পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।