• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে এক হাজার অসহায় দরিদ্রদের  ত্রাণ সহায়তা দিলেন এমপি মোজাফ্ফর

মেহেদী হাসান :
করোনাভাইরাসের কারণে খেটে-খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের কথা চিন্তা করে জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের হাতে তুলে দেওয়া হয়।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের প্রতিনিধি হিসেবে এ খাদ্য সহায়তা তুলে দেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, সাবান ও মাস্ক। পরে হতদরিদ্র কয়েকজনের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ন চন্দ্র পাল রানা, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরিদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি,সং,সদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাত,সাবেক ছাত্রনেতা আয়নাল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।