• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে হাসপাতালের এক বাবুর্র্চিসহ আরো ৩ জনের করোনা শনাক্ত//জেলায় করোনা রোগী ৭ জন

 

 

এম.এফ.এ মাকামঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বাবুর্চিসহ আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জামালপুর জেলায় ৭ জন করোনা শনাক্ত হলো।

 

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান জানান, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৮ বছর বয়সী বাবুর্চি এবং নারায়নগঞ্জ ফেরত দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর সর্দারপাড়া এলাকার ৪২ ও ৩৯ বছর বয়সী ওই নারীদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে শুক্রবার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার বিকালে ওই তিন জনের সংগ্রহিত নমুনার রিপোর্টে করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত ওই বাবুর্চি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বসবাস করে এবং নারায়নগঞ্জে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ওই দুই নারী সম্প্রতি ছুটিতে দেওয়ানগঞ্জের চরভবসুর সর্দারপাড়া নিজ গ্রামে আসে। তাদের তিন জনকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশনে নিয়ে আসতে ডেপুটি সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের টীম রওনা দিয়েছে। এই তিনজনকে নিয়ে জামালপুর জেলায় সর্বমোট ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।