• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার,আটক-১

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ২৫ কেজি ওজনের ২০০ বস্তা (৫ টন) চাল উদ্ধার করা হয়েছে।

এ সময় নুর কালাম (৪৫) নামে এক চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত ১০ টার দিকে বকশীগঞ্জ মধ্য বাজারের নুর কালামের চালের আড়ত থেকে সরকারি ওই চাল উদ্ধার করা হয়। তিনি ওই চাল বিক্রির উদ্দেশ্যে তার আড়তে মজুত করেছিলেন।

গ্রেপ্তারকৃত নুর কামাল পৌর এলাকার পাখি মারা গ্রামের জমশের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ বাজারে চালের ব্যবসা করছেন।

জানা গেছে, গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের নির্দেশে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম শুক্রবার রাতে নুর কালামের চালের আড়তে অভিযান চালায় এবং খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা (৫ মেট্রিক টন) উদ্ধার করেন। এ সময় পুলিশ চাল ব্যবসায়ী নুর কালামকেও গ্রেপ্তার করেন।

ব্যবসায়ী নুর কালাম কোথায় থেকে চাল গুলো ক্রয় করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

শনিবার দুপুর ১২ টায় মামলা দায়েরের পর নুর কালামকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।