• শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

মেডিসিন ফর সিনিয়র সিটিজেন পক্ষ থেকে প্রবীণদের কে বিনামূল্যে ঔষধ প্রদান

 

ফজলে এলাহী মাকাম :

সারা বিশ্বে কোভিড ১৯(করোনা ভাইরাস) মহামারী আকার ধারণ করেছে।বাংলাদেশ আজ মহা বিপর্যয়ে।করোনা ভাইরাসে আক্রান্ত দেশ।সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলছে সবাই,ঘরে থাকছে মানুষজন।অসহায়, দুস্থ প্রবীণ দের পাশে আছেমেডিসিন ফর সিনিয়র সিটিজেন সংস্থাটি ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় অসহায় প্রবীণদের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য,বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ পিস কাউন্সিল এর সভাপতি মোজাফফর হোসেন পল্টু সম্প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন,সংস্থা টিকে নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক সহযোগিতা করছেন।সংস্থাটির আহবায়ক ডাঃআরিফ যোবায়ের বলেন করোনা ভাইরাসের এই সময়ে অসহায় প্রবীণগন সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুকিতে আছেন।উনাদের কথা বিবেচনা করেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সবার সহযোগিতায় এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যতদিন মহামারি থাকবে। সিনিয়র সিটিজেনদের জন্য পরিচালিত নাটাব সিনিয়র সিটিজেন হসপিটাল এর চেয়ারম্যান জননেতা মোজাফফর হোসেন পল্টু মহোদয়কে তিনি ধন্যবাদ জানান। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এমন প্রোগ্রাম চলমান থাকবে,অসহায় প্রবীনদের জীবন বেচে যাবে। আপনার সহযোগিতা দুস্থ বয়স্কদের মুখে হাসি ফোটাতে পারে নিমিষেই। তারই অংশ হিসেবে আজকে জামালপুর জেলা সদরে  অসহায় প্রবীণদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন নাটাব এর কেন্দ্রীয় কমিটির পক্ষে জামালপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ফজলে এলাহি মাকাম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।