• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির

জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

ফজলে এলাহী মাকাম, জামালপুর ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।
জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিজিবির সদস্যরা। অভিযানে দেওয়ানগঞ্জ সীমান্তের  ১০৭৬ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
কসমেটিকস পণ্য উদ্ধারের পর বৃহস্পতিবার রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া  হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।