• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা

 

সহিজল ইসলাম, রাজীবপুর(প্রতিনিধি)প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কু‌ড়িগ্রাম জেলা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আজ বৃহস্প‌তিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা ‌থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে চলবে।

এসময় আন্তঃ‌জেলা সড়ক যোগাযোগ এবং জেলার সঙ্গে সব উপ‌জেলা গুলোর সড়ক ও নৌ পথও বন্ধ থাকবে।এর ফলে কু‌ড়িগ্রাম থেকে কেউ বের হতে পারবেন না এবং প্রবেশও করতে পারবেন না।

বৃহস্প‌তিবার(২৩ এ‌প্রিল) কু‌ড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জা‌রি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জা‌রি করা হয়েছ।

কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা ক‌মি‌টির সভাপ‌তি মোঃ রেজাউল ক‌রিম লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে,করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁ‌কি মোকা‌বিলায় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের ল‌ক্ষ্যে কু‌ড়িগ্রাম জেলাকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ তথা লকডাউন ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি সেবা, চিকিৎসা ও খাদ্যপণ্য এই আওতার বাইরে থাকবে। এছাড়াও সরকার কর্তৃক  ঘো‌ষিত অন‌্যান‌্য জরুরি প‌রি‌সেবা এর আওতার বাইরে থাক‌বে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ২২ এপ্রিল পর্যন্ত জেলায় ৪ ব‌্যক্তি ক‌রোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।