• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দিলো যুবলীগ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

 

সারাদেশে মৌসুমী ইরিবোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। অবস্থায় স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা

এ অবস্থায় কৃষকের ধান কেঁটে দিতে ক্ষেতে নেমেছে উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সহ নেতা-কর্মীরা। যুবলীগের এই নেতার সঙ্গে মাঠে ছিলেন, সহ সাধারন সম্পাদক রেজাউল করিম রেজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল, ছাত্রলীগ নেতা রবিউল আলম রবি, রাকিব হাসান নাহিদ সহ প্রায় ২৫ জন নেতাকর্মী।

জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামের হতদরিদ্র্য কৃষক আশরাফ মিয়ার ২০ শতাংশ, ফজর আলীর ২৮ শতাংশ ও পদ্মপুর গ্রামের মোহাম্মদ আলীর ৩০ শতাংশ জমির ধান কাটা থেকে শুরু করে, ধান বাঁধা এমনকি মাড়াই করতে সাহায্য করেছেন তারা।

এ বিষয়ে পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এই সময়ে কৃষকেরা পড়েছেন বিপদে। তাই আমরা হতদরিদ্র কৃষকের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছি।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্দেশে অসহায় কৃষকের পাশে দারিয়েছি। যতদিন মাঠে ধান থাকবে ততদিন আমরাও কৃষকের সাথে মাঠে থাকবো।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।