• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান

ইসলামপুরে যমুনার দূর্গম চরে জমি দখলের ঘটনায় সংঘর্ষ গুলিবিদ্ধ আহত ব্যক্তির মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে চরের খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত জালাল খন্দকার নামে(৩২) একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার যমুনার দুর্গম চর উত্তর বরুল গ্রামে খাস জমি দখলের ঘটনায় সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পাশ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তর বরুল গ্রামের ১শত একর খাস জমি দখল করতে যায়। এসময় ওই গ্রামের মিন্টু মেম্বার ও সুজন এবং তাদের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রহিম মেম্বারের লোকজনের লাঠির আঘাতে বেলাল হোসেন(৩০) নামে একজন মৃত্যু হয় এবং প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয় রহিম মেম্বার গ্রুপের জালাল খন্দকার(৩২)। গুরুতর আহত জালাল খন্দকারকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত বেলাল হোসেনের স্ত্রী সুবেদা বেগম শনিবার বদি হয়ে রহিম মেম্বারকে প্রধান আসামী করে ২৮ জনের নামে মামলা ইসলাপুর থানায় একটি মামলা দায়ের করে।
এদিকে রবিবার রাতে গুলিবিদ্ধ জালাল খন্দকারের স্ত্রী আকলিমা আক্তার বাদি হয়ে সুজনকে প্রধান আসামী করে আরও ১৪ জনের নামে মামলা দায়ের করেছে।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান- দূর্গম চরাঞ্চলের জমি সংক্রান্ত ঘটনায় মামলায় আসামীদের দ্রুত গ্রেফতারের চেস্টা চলছে।
লিয়াকত হোসাইন লায়ন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।