• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দিলো যুবলীগ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে
সারাদেশে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে ধান কেঁটে দিতে ক্ষেতে নামে উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম সহ নেতা-কর্মীরা। যুবলীগের এই নেতার সঙ্গে মাঠে ছিলেন, সহ সম্পাদক মিজানুর রহমান, মিনহাজ উদ্দিনসহ প্রায় ২৫ জন নেতাকর্মী।
জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের হতদরিদ্র্য কৃষক রফিকুল ইসলাম ১৫ শতাংশ, আব্দুল খালেকের ৩০ শতাংশ জমির ধান কাটা থেকে শুরু করে, ধান বাঁধা, বাড়ীতে নেয়া ও মাড়াই করতে সাহায্য করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্দেশে অসহায় কৃষকের পাশে দারিয়েছি। যতদিন মাঠে ধান থাকবে ততদিন আমরাও কৃষকের সাথে মাঠে থাকবো। তাদের যথাসাধ্য সহোযোগীতা করে যাবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।