• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জ আ’লীগ সভাপতি নুর মোহাম্মদের ত্রাণ বিতরণ শুরু

বকশীগঞ্জ সংবাদদাতা :
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদের নিজস্ব অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের অসহায় ১ হাজার দুইশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যদিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে বকশীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ১৬ হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মোকারেছ খোকন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান,ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জোবায়ের হিটলার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান লাল, সরকারি কে.ইউ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়,পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদ। তার নিজস্ব অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণের প্রথম দিন মঙ্গলবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ১ হাজার দুইশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি আলু ও ১ টি সাবান।
উল্লেখ্য,বকশীগঞ্জে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের জন্য ৬০ লাখ টাকা বরাাদ্ধ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।