• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মেলান্দহে কিন্ডারগার্টেনের শিক্ষকদের প্রণোদনার দাবি

 

মো. শাহ্ জামাল॥ জামালপুরের মেলান্দহ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক-কর্মচারিরা করোনার প্রণোদনার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। ২৯ এপ্রিল দুপুরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এই এই আবেদন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু জামাল নাসের রবিন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, করোনার প্রভাবে মেলান্দহের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনগুলো বন্ধ হয়েছে। এতেই শেষনয়, এ সকল কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারিরা প্রাইভেট পড়ানোর বিনিময়ে অর্থ উপার্জনের পথও বন্ধ হয়েছে। এই শিক্ষক-কর্মচারিরা সবাই বেকারের কর্মসংস্থান হিসেবে কিন্ডারগার্টেনে কর্মরত আছেন।

এ মতাবস্থায় এই উপজেলার ৮৫টি কিন্ডারগার্টেনের প্রায় ১হাজার ৩শত শিক্ষক-কর্মচারিদের পরিবারের অবস্থায় খুবই নাজুক। বর্তমান সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত শিক্ষকরা অন্যান্য দু:স্থদের মতো লাইনে দাঁড়িয়ে রিলিফও নিতে পারছেন না। আবার বেঁচে থাকাও কঠিন হয়ে পড়েছে। তাঁরা চলতি রমজান মাসের রোজার মধ্যেও খাদ্য সংকটে দিনাতিপাত করছেন। সামনে ঈদ কাটবে কিভাবে এমন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। এ মতাবস্থায় তাঁরা সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন। #

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।