• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

 

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে কোভিড-১৯ দুযোগে কর্মহীনদের মাঝে বুধবার প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় বগারচর, ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের ২২৩ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।