• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র পাথরেরচর এবং হিজলামারী বিওপি’র পৃথক অভিযানে ০৪ জন আসামীসহ ৩৫ গ্রাম (৬৩ পুরিয়া) ভারতীয় গাঁজা এবং ১০৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী, দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই ২৯ এপ্রিল ২০২০ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় জামালপুর জেলার অধীনস্থ দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন পাথরেরচর বিওপির নাঃ সুবেঃ আহম্মদ আলী এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭৭/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ৩৫ গ্রাম (৬৫ পুরিয়া) ভারতীয় গাঁজা এবং ০২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের নাম ও ঠিকানাঃ মোঃ শাহিন মিয়া (২০), পিতা-মোঃ মনির হোসেন এবং মোঃ বাহাদুর হোসেন, পিতা- সমেজ আলী উভয়ের গ্রাম-মধ্যেরচর, পোস্ট-তারাটিয়া, উপজেলা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর। একই দিনে রাত আনুমানিক ২২০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন হিজলামারী বিওপি’র হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৬/এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাজারটিলা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ১০৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের নাম ও ঠিকানাঃ মোঃ রোকন মিয়া (২০), পিতা-মোঃ আবুল কালাম এবং মোঃ জয়নাল আবেদীন (২০), পিতা-মৃত নজরুল ইসলাম উভয়ের গ্রাম- লালকুড়া, পোষ্ট- যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য-৪৩,২২২/- টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীদেরকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।