• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মেলান্দহে  আরও দুই গার্মেন্টস কন্যা করোনায় আক্রান্ত, মোট: ৬১

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর :

জামালপুরে মেলান্দহ উপজেলায় নতুন করে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, ওই দুই যুবতীর  নমুনা সংগ্রহ করা হয় ২০শে এপ্রিল সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) সকালে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ ।

নতুন ২ জন নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা ৬১ জনে পৌঁছলো। এর মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেওয়ানগঞ্জের এক ব্যক্তি। ইসলামপুরের দুই নারীর মৃত্যুর পর তাদের দেহ থেকে নেওয়া নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ এসেছিল। ওই দুই নারী নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩ জন।

নতুন আক্রান্তরা হলেন : জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুখনাই গ্রামের  ১৮ ও ১৬ বছর বয়সী দুই যুবতী ।

জেলায় এ পর্যন্ত মেলান্দহে ৩ (ছাড়পত্রপ্রাপ্ত ২), মাদারগঞ্জে ১১, সরিষাবাড়ীতে ৩, বকশীগঞ্জে ৪ (ছাড়পত্রপ্রাপ্ত ২), দেওয়ানগঞ্জে ৩, ইসলামপুরে ৬ (মৃত ২) ও জামালপুর সদরে ২৭ জন ব্যক্তি আক্রান্তের তালিকায় রয়েছেন।

মেলান্দহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান,  আক্রান্ত ওই দুই যুবতী ঢাকা ফেরত, তারা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো। তারা পনেরো এপ্রিল ঢাকা থেকে উপসর্গ নিয়ে  নিজ বাড়িতে আসেন। তারা একই পরিবারের সদস্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।