• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল আওয়ামী লীগ নেতারা

 

মাহমুদুল হাসান মুক্তা:
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কৃষকেরা শ্রমিক পাচ্ছেনা। তাদের এই কষ্ট দেখে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছাশ্রমে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে কৃষক মতিউর রহমান, খোরশেদ আলম মধু, রবিউল ইসলাম ও আনিছুর রহমানের পাকা ধান কেটে দেন তারা।
জানা গেছে, সদরের মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ তরফদার বাদলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় কৃষকদের প্রায় ৩ একর পাকা ধান কেটে দেওয়া হয়।
আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ তরফদার বাদল জানান, করোনা ভাইরাসের কারনে সারাদেশে কৃষকদের ধান কাটতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশের ন্যায় জামালপুরে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের ধান কাটার উদ্যোগ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় সদরের মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে বেশ কয়েকজন কৃষকের পাকা ২৮ ধান কাটা হয়। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।