• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীর মানুষ নিহত করা সেই বন্য শুকরটিকে মেরে ফেলা হলো

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকার মানুষ কামড়িয়ে নিহত ও আহত করা সেই হিংস্র বন্য শুকরটিকে এলাকাবাসী মেরে ফেলেছেন। আজ রবিবার (৩ মে) সকাল ৯ টার দিকে জাল দিয়ে আটকিয়ে শুকরটিকে মেরে ফেলা হয়।
ওই এলাকার পুর্ব সমেশ্চুড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, রবিবার সকালে ইকোপার্ক এলাকায় বিজয় নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্য শুকরটি তাকে আক্রমন করে। পরে তার ডাক চিৎকারে তাকে উদ্ধার করার পর ক্ষুব্ধ এলাকাবাসী সকলে মিলে জাল পেতে ওই বন্য শুকরটিকে আটক করেন। এসময় ক্ষুব্দ জনতার গণ পিটুনীতে আহত হয়ে বন্য শুকরটি মারা যায়।
এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল ইকোপার্কের ভিতরে গহীন জঙ্গলে লাকড়ী কুড়াতে গেলে আমেনা বেগম নামে এক মহিলা এই হিংস্র শুকুরের কামড়ে নিহত হয়। এরপর কয়েকটি ধাপে ওই বন্য শুকরটি কামড়িয়ে সাত জনকে আহত করেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।