• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

ইসলামপুরে কর্মহীন ও অসহায়দের মাঝে ত্রানসামগ্রী বিতরন

 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥

বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় জামালপুরের ইসলামপুরে কর্মহীন,দর্জি,গার্মেন্টস শ্রমিক, ছোট ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার রাতে ইসলামপুর বাজারে এসব কর্মহীন মানুষের হাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রশাসন আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ১৬৫জনকে এই ত্রান সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল ২ কেজি আলু ৫শগ্রাম ডাল, আধাকেজি পেয়াজ,আধা লিটার তেল ও আধা কেজি লবন রয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,প্যানেল মেয়র অংকন কর্মকার,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ কাউন্সিলর মহন মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল বলেন,এই দূর্যোগ মুহুর্তে আমরা কর্মহীন ও অসহায় পরিবারদের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়ার চেস্টা করছি। যাতে কাউকে ক্ষুদার যন্ত্রনায় পোহাতে না হয়। এই মহামারীতে সকলের সহযোগীতায় কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।