ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
জামালপুরে এসএসসি, দাখিল ও ভোকেশনাল সহ এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিমা জানান, মঙ্গলবার ২১ এপ্রিল সকালে জামালপুরের সাতটি উপজেলায় মোট ৮৫টি কেন্দ্রে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও এসএসসি সমমানের পরীক্ষায় মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
যার মধ্যে এসএসসি ৫৫ টি কেন্দ্রে ৩০ হাজার ৭৮ জন, দাখিলের ১৩ টি কেন্দ্রে ৫ হাজার ৩২১ জন, ভোকেশনাল সহ এসএসসি সমমানের ১৭ টি কেন্দ্রে ৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নিদর্শনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সেই সাথে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার সহ সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন বলে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।
এদিকে পরীক্ষাদের অভিবাবকদের অপেক্ষের জন্য বসার ছাউনী করে দিয়েছে জেলা বিএনপির সাংগঠনিক সংম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খান।এতে অভিবাবকরা সন্তোষ প্রকাশ করে সজীব খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।