• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

রৌমারীতে চাচার হাতে ভাতিজা খুন 

সহিজল ইসলাম  ,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় ঠুনকো অজুহাতে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে।
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা আছিম উদ্দিন (৪৫) পরিকল্পিতভাবে ভাতিজা আকবর আলীর (২৭) বুকে সুড়কি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় সে।
পরে গ্রামবাসী আছিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আজ বৃহষ্পতিবার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের উত্তর আলগার চর সীমান্তে ওই ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে এসই তথ্য।
নিহতের স্বজন ও গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, নিহত আকবর আলী আজ সকালের দিকো আছিম উদ্দিনের বাড়িতে গেলে আগে চাচা আছিম উদ্দিন আচমকা সুড়কি দিয়ে আঘাত করে ভাতিজার বুকে। পরে আহত অবস্থায় তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, খুনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।নিহতের পরিবারের থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।