• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে দশানী নদী থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে পুলিশ

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জব্বারগঞ্জ দশানী থেকে রোববার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাটের নেতৃত্বে পুলিশ সদস্যরা দশানী নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন থেকে মেরুরচর ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া জব্বারগঞ্জ দশানীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা।
রোববার দুপুর ২ টার দিকে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট তার সঙ্গীয় ফোর্স নিয়ে দশানী নদীতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও দুটি ড্রেজার মেশিন জব্দ করেন।
এছাড়াও আরো দুটি ড্রেজার মেশিন মালিক পুলিশ আসার খবর পেয়ে দ্রুত মেশিন গুলো সড়িয়ে ফেলেন। তবে পুলিশ তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় চেষ্টা করছে। অভিযানের সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আলমগীর হোসেন, উপরিদর্শক হাবিবুরর রহমান উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট বলেন, বালু উত্তোলন কারীরা যেই হোক দশানী নদীতে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ সব সময় তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।