• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে হোম আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ

 

ফজলে এলাহী মাকাম : জ্বর ও কাঁশির উপসর্গ থাকায় জামালপুরের মেলান্দহে মালয়েশিয়া ফেরৎ এক ব্যক্তিকে তার বাড়িতে হোম আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। হোম আইসোলেশনে রাখলেও ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডাঃ গৌতম রায় জানান, মালয়েশিয়া ফেরৎ ৪৫ বছর বয়সের ওই ব্যক্তি রোববার মালয়েশিয়া থেকে বিমানে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন বেলা ১১টায়। রোববারই তিনি ঢাকা থেকে সরাসরি মেলান্দহের গ্রামের বাড়িতে যান। বাড়িতে আসার পর আজ সোমবার সকালে শরীরে জ¦র ও কাঁশির উপসর্গ দেখা দেয়। তিনি আজ সোমবার সকালেই জ¦র ও কাঁশির চিকিৎসা নিতে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং বিদেশ ফেরৎ হিসেবে বাড়িতে পরিবারের কোনো সদস্যের সংস্পর্শ ছাড়াই অন্তত দুই সপ্তাহ আলাদা ঘরে থাকার পরামর্শ দেন। তার শরীরে সামান্য জ¦র এবং কিছুক্ষণ পরপর কাঁশি হলেও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার মতো কোনো উপসর্গ তার দেহে পাওয়া যায়নি। তার পরেও প্রতিদিন একজন করে স্বাস্থ্যকর্মী তার পর্যবেক্ষণে থাকবেন। মালয়েশিয়া থেকে আসা এই ব্যক্তির সম্পর্কে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলায় এখনও কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা যায়নি। উল্লেখ্য, জামালপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ও জনগণকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কেউ আক্রান্ত হলে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের নির্মাণাধীন প্রকল্প এলাকায় একটি ছাত্রী নিবাস ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টাইনের জন্য নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।