• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র বালিয়ামারী বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ১৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই অদ্য ৩০ মে ২০২০ তারিখ রাতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্থ বালিয়ামারী বিওপি’র হাবিলদার মোঃ আরিফ খান এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি বিশেষ টহলদল নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/এমপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জালছেড়া মোড় এলাকায় গমন করে ওঁৎ পেতে বসে থাকে। রাত আনুমানিক ০০৪০ ঘটিকায় টহলদল দেখতে পায় যে, দুই জন লোক রৌমারী-ঢাকা রাস্তার উপর দিয়ে হেটে আসছে। তাদের চলাচল সন্দেহ জনক মনে হলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা অতিদ্রুত উক্ত স্থান হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ০১ জন আসামীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে তল্লাশী করে তার নিকট হতে ১৮০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন পাওয়া যায়। যার সিজার মূল্য-৫৫,০০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ সিরাজুল ইসলাম (দৌলা) (বয়স-২৭ বছর), পিতা-মোঃ আব্দুল গনি, গ্রাম-কলেজপাড়া, পোস্ট ও উপজেলা-রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম। এলাকাবাসীর কাছ হতে তথ্য নিয়ে জানা, সে মাদকের একজন বড় ডিলার এবং দীর্ঘদিন সে মাদকের বিশেষভাবে ইয়াবার ব্যবসা করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।